শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেয়ার দাবিতে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. পারভেজ মিয়া
নারায়ণগঞ্জ প্রতিনিধি>

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা চালুর দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করছে শিক্ষার্থীরা।

আজ সোমবার শহরের চাষাড়া শহীদ মিনারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা তাদের স্থগিত পরীক্ষা চালুর দাবিতে মানববন্ধনে অংশ নিয়েছে।

তাদের দাবি- জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা অব্যাহত রাখা।

এক শিক্ষার্থী জানান, তাদের অনার্স চতুর্থ বর্ষের চলমান পরীক্ষা স্থগিত করে দেয়। তাদের পরীক্ষা শুরু হয়েছিল ২৯ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে যেটা শেষ হতো ৩১ জানুয়ারি ২০২২ইং তারিখে। কিন্তু হঠাৎ চলমান পরীক্ষা স্থগিত করে দেয়।

তারা জানান, তাদের আর ৩টি বিষয়ের পরীক্ষা বাকি ছিল। এই বাকি ৩টি বিষয়ের পরীক্ষার জন্য তাদের আবার অপেক্ষা করতে হবে অনেক দিন। যেটা তারা মেনে নিতে চাচ্ছেন না। এজন্যই শিক্ষার্থীরা তাদের স্থগিত পরীক্ষা চালুর দাবিতে মানববন্ধন করছেন।

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয় মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে। এতে করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা গুলো স্থগিত ঘোষণা করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ