শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

জাতিসংঘে ভোটাধিকার ফিরে পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘে বকেয়া পরিশোধ করেছে ইরান। এর ফলে আজ সোমবার ইরান থেকে নিজের ভোটাধিকার ফেরত পাবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি।

তিনি বলেছেন, ইরান জাতিসংঘের সদস্য হিসেবে সদস্যপদের ফি নিয়মিত পরিশোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু দুঃখজনকভাবে আমেরিকার অবৈধ ও নিপীড়নমূলক নিষেধাজ্ঞার কারণে ইরান এ নিয়ে দ্বিতীয় বার জাতিসংঘকে অর্থ প্রদানে সমস্যার সম্মুখীন হয়েছে।

তিনি আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন উপাদান সংগ্রহে সমস্যায় পড়েছে। শুধু তাই নয় এই নিষেধাজ্ঞা জাতিসংঘের ওপরও প্রভাব ফেলেছে।

ইরানি সূত্রগুলো বলছে, জাতিসংঘে বকেয়া পরিশোধে দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা অর্থ ব্যবহার করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের সাতশ' কোটি ডলার পাওনা রয়েছে। এই পাওনা অর্থের মধ্যে মাত্র এক কোটি ৮০ লাখ ডলার জাতিসংঘকে দিয়েছে দক্ষিণ কোরিয়া।

সম্প্রতি সময়মতো সদস্যপদের ফি পরিশোধ না করায় ইরানসহ আটটি দেশের ভোটাধিকার স্থগিত করেছিল জাতিসংঘ। ইরান দক্ষিণ কোরিয়ার মাধ্যমে নিজের সেই বকেয়া পরিশোধ করল। আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বিভিন্ন দেশে ইরানের বিপুল পরিমাণ অর্থ আটকে আছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ