শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মাওলানা জাফরুল্লাহ খানের ইন্তেকালে হেফাজত মহাসচিবের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমীর ও জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদরাসার সাবেক মুহাদ্দিস মাওলানা জাফরুল্লাহ খান রহ. এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

শুক্রবার (২১ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবাণীতে হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, মাওলানা জাফরুল্লাহ খান জীবনের দীর্ঘ সময় ধরে ইসলামী রাজনৈতিক অঙ্গনে যুগান্তকারী ভূমিকা রেখেছেন। তিনি অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে আলেম-উলামার ন্যায্য দাবি-দাওয়া আদায়ের কাজ করে গেছেন। দেশের যেকোনো আন্দোলন সংগ্রামে তিনি সামনে থেকে আপামর তৌহিদী জনতাকে রাহবারী করেছেন। জাতি তাঁকে চিরদিন স্মরণ রাখবে। তার জায়গা কখনো পূরণ হওয়ার নয়।

হেফাজত মহাসচিব বলেন, আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তা’য়ালা মরহুমকে জান্নাতে উঁচু মাকাম দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত ভক্ত-অনুসারী, ছাত্র-শিষ্য ও পরিবারকে ধৈর্য্যধারণ করার তাওফিক দান করুন। আমীন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ