শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

শীতে জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে সকলকে এগিয়ে আসতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তীব্র শীতে জনগণের দুঃখ দুর্দশা লাঘবে সরকার কার্যকরী কোন উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সারাদেশে তাপমাত্রার বড় ধরণের অবনতির কারণে তীব্র শীতে প্রান্তিক জনগোষ্ঠীর দুর্দশা লাঘবে সরকারের কোনো পদক্ষেপ দৃষ্টিগোচর হয়নি।

নেতৃদ্বয় বলেন, দেশে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না থাকায় জনগণ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে এবং জনগণের দুঃখের অন্ত নেই। গণমানুষের সকল সমস্যা সমাধানের লক্ষ্যে দেশকে ইসলামী আদর্শের ভিত্তিতে সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নত কল্যাণরাষ্ট্রে পরিণত করতে হলে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার বিকল্প নেই।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ