শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

বুস্টার ডোজের আওতায় ৮ লাখ ৭৩ হাজার মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজ নিয়েছেন ৮ লাখ ৭৩ হাজার ৪৪১ জন।

বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীসহ সারা দেশেই দেওয়া হয়েছে ৭৬ হাজার ৭৪১ জনকে বুস্টার ডোজ।

স্বাস্থ্য অধিদফতর পাঠানো তথ্য থেকে এসব জানা যায়।

গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। সেখানে প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা।

স্বাস্থ্য অধিদফতর বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, ঢাকা মহানগরীতে ১২ হাজার ২৩৫ জনসহ ঢাকা বিভাগে ২৩ হাজার ৭১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৯৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯ হাজার ১৯৮ জন, রাজশাহী বিভাগে ৭ হাজার ৬০৮ জন, রংপুর বিভাগে ৯ হাজার ৪৪০ জন, খুলনা বিভাগে ১২ হাজার ৬৬৩ জন, বরিশাল বিভাগে ৩ হাজার ৪৮৭ জন এবং সিলেট বিভাগে ৫ হাজার ৬৫৫ জন বুস্টার ডোজ নিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ