শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ঢাকা মহানগরীতে ইসলামী আন্দোলনের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা মহানগর উত্তরের বাড্ডা ও ভাটারা এলাকার দরিদ্র শীতার্তদের মাঝে প্রায় তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

আজ বুধবার (১৯ জানুয়ারি) প্রধান অতিথির বক্তব্যে মাসউদ বলেন, স্বাধীনতা অর্জনের ৫০ বছর অতিবাহিত হলেও এদেশের জনগণ তাদের মৌলিক অধিকার বঞ্চিত।

যে কারনে আমরা দেখতে পাই এখনো রাস্তার ধারে ও ফুটপাতে অসহায় দরিদ্র মানুষদেরকে রাত্রি যাপন করতে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন তথা স্বাধীনতার প্রকৃত স্বাদ প্রতিষ্ঠিত করতে হলে ইসলামের সুমহান শিক্ষা গ্রহণ করে সমাজে সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি আরও বলেন; ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের যেকোন প্রতিকূল পরিস্থিতিতে তিনি অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। প্রতি বছরের ন্যায় এবছরও পীর সাহেব চরমোনাই শীতের সময় উত্তরবঙ্গ সহ সারাদেশে দরিদ্র ও অসহায়দের মাঝে সাধ্যমত শীতবস্ত্র বিতরণের নির্দেশ দিয়েছেন।

এরই ধারবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সমাজকল্যাণ বিভাগ এ অঞ্চলের দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। আমরা দেশ ও মানবতার সেবায় প্রতিষ্ঠালগ্ন থেকে ছিলাম, আছি ও থাকবো ইনশাআল্লাহ।

তিনি সামর্থ্যবানদেরকে সমাজের দরিদ্র ও অসহায়দের পাশে দাড়ানোর আহ্বান জানান।

নগর উত্তরের সমাজকল্যাণ সম্পাদক মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতী ফরিদুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন (পরশ), বাড্ডা থানা সভাপতি প্রভাষক ডাক্তার মুজিবুর রহমান, সেক্রেটারী আরিফ মৃধা প্রমূখ নেতৃবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ