সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

জমিয়তে তালাবায়ে কওমিয়ার উদ্যোগে দুই দিন ব্যাপী বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের অধীনে পরিচালিত, মুজাহিদে মিল্লাত আল্লামা শামছুদ্দীন কাসেমী রহ. প্রতিষ্ঠিত, জমিয়তে তালাবায়ে কওমিয়া (ছাত্র সংসদ)-এর উদ্যোগে আগামী ২০-২১ জানুয়ারী (বৃহস্পতি ও শুক্রবার) দুই দিন ব্যাপী বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

দুই দিন ব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠানে ১৩ টি বিষয়ের উপর ৪০ টি গ্রুপে ৫১৩ জন প্রতিযোগি অংশগ্রহণ করবে।

২১ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৬.৩০ মিনিটে জামিয়া প্রাঙ্গণে পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হবে।

মাওলানা আনোয়ার জামশেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুফতি তাজুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে মাওলানা বাহাউদদীন যাকারিয়া উপস্থিত থাকবেন।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া মাদানিয়া বারিধারা শাইখুল হাদীস মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, জামিয়া শরইয়্যা মালিবাগের সিনিয়র মুহাদ্দীস মাওলানা আবু সাবের আব্দুল্লাহ, বিশিষ্ট লেখক, মুহাদ্দিস মাওলানা যাইনুল আবিদীন ও বিশিষ্ট লেখক, সম্পাদক মাওলানা শরীফ মোহাম্মদ।এ ছাড়াও বরেণ্য ওলামায়ে কেরাম, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ