শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

এফডিসিতে তৈরি হলো নান্দনিক মসজিদ, উদ্বোধন আগামীকাল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম।।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) মানেই শুধু লাইট-ক্যামেরা-অ্যাকশনে মুখর সিনেমার শুটিং নয়। এখানে কাজ করা মানুষগুলোও ইবাদত করেন।

এই কারণে বহু আগেই একটি মসজিদ স্থাপন হয় চলচ্চিত্রের আঁতুড়ঘর’খ্যাত এই স্থানটিতে।
তবে সময়ের সঙ্গে সঙ্গে মসজিদ পুনঃনির্মাণ করা হয়েছে।

মসজিদের ওপরের অংশের দু’পাশে নির্মিত হয়েছে সুউচ্চ মিনার। আর মাঝখানের গম্বুজের কারুকার্য এই মসজিদটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।

জানা গেছে, থার্মেক্স গ্রুপের এমডি নরসিংদীর দানবীর আবদুল কাদির মোল্লার অর্থায়নে পুনঃনির্মাণের কাজটি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মসজিদটি উদ্বোধন হবে।

মসজিদটির নির্মাণ সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত অভিনেতা সনি রহমান বলেন, মসজিদটি উদ্বোধন করবেন আবদুল কাদির মোল্লা নিজে উপস্থিত থেকে। এছাড়াও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, প্রযোজক, পরিচালক সমিতির নেতারা এবং শিল্পীদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

মসজিদ নির্মাণে ব্যয় প্রসঙ্গে এই নায়ক বলেন, এখন পর্যন্ত পৌনে তিন কোটি টাকার মতো খরচ হয়েছে। সৌন্দর্য বর্ধণে তিনটি ঝাড়বাতি লাগানো হয়েছে।

যা চিত্রনায়িকা নিপুন দিয়েছেন। এছাড়া কার্পেটের ব্যবস্থা করেছেন খাসজমিন সিনেমার প্রযোজক সুজন। উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন করতে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু ছাড়াও কয়েকজন সহযোগিতা করছেন।

এদিকে মসজিদটি উদ্বোধনের আগে এর সামনের অংশের ঝর্ণা স্পটসহ লাইটিং করা হয়েছে। গেট ডেকোরেশন, সাউন্ড এবং স্টেজও নির্মাণ করা হয়েছে সেখানে।

এর আগে ২০১৮ সালের ১২ ডিসেম্বর এফডিসির এই মসজিদটির পুনঃনির্মাণের ভিত্তিপ্রস্তুরও স্থাপন করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ