মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাজের পরিধি বাড়াতে ইসলামী আন্দোলনের ১৩ উপকমিটি গঠন ‘আল্লামা উসমান ফয়েজীর দীর্ঘদিনের খেদমত নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে’ চট্টগ্রাম বিভাগে বেফাকের মাদরাসা পরিদর্শন শুরু আগামীকাল কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আবুধাবিতে ইয়েমেনের বড় ধরণের সামরিক অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইয়েমেনি সেনাবাহিনীর হামলায় অন্তত তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছে। হামলায় ২০টি ড্রোন ও ১০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আমিরাতের ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী ও গণ কমিটি।

আবুধাবিতে ইয়েমেনিদের হামলা এখনও অব্যাহত রয়েছে বলে টিভির খবরে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আবুধাবি শহরের প্রাণকেন্দ্রের শিল্পাঞ্চলে হামলা হয়েছে। কোনো কোনো স্থানে আগুন ধরে গেছে। সেখান থেকে ধোঁয়া উড়ছে।

এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, কয়েক ঘণ্টা পরে এই হামলা সম্পর্কে বিবৃতি প্রকাশ করা হবে।

এমিরেটস নিউজ এজেন্সি বা ডাব্লিউএএম জানিয়েছে, আবুধাবিতে দুটি বিস্ফোরণ ঘটেছে। এর একটি বিস্ফোরণ ঘটেছে অ্যাডনক কোম্পানির তেল সংরক্ষণাগারের কাছে। অপর বিস্ফোরণটি আবুধাবির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ঘটেছে।

ইয়েমেনের তথ্যমন্ত্রী দাইফুল্লাহ আশ শামি বলেছেন, আজকের হামলার মাধ্যমে আবুধাবির কাছে শাস্তির বার্তা পাঠানো হয়েছে। গতকাল ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবুধাবিকে আগ্রাসী তৎপরতা অব্যাহত রাখার পরিণতির বিষয়ে সতর্ক করেছিল। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ