রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

করোনায় মারা যাওয়াদের ৮০ শতাংশের টিকা নেয়া ছিল না: স্বাস্থ্যের ডিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৮০ শতাংশের টিকা নেওয়া ছিল না। বাকি ২০ শতাংশ নানা ধরনের দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ছিলেন।

আজ সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন।

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এখনো কোনো ব্যক্তি অমিক্রনে আক্রান্ত হয়ে মারা গেছেন কি না, সে তথ্য স্বাস্থ্য বিভাগের হাতে নেই। জেনোম সিকোয়েন্সিং করতে ১৪-১৫ দিন সময় লাগে।

তিনি বলেন, ঢাকায় অমিক্রনের সংক্রমণ বেশি। অন্যান্য জেলায় এখনো ডেলটার সংক্রমণ অব্যাহত আছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা বলেন, স্কুলে যায় না, এমন শিশু–কিশোরদের প্রশাসনের সহায়তায় টিকা দেওয়া হবে। ছাত্রদের টিকা দেওয়া শেষ হলে অগ্রাধিকারের ভিত্তিতে কলকারখানার শ্রমিক, পরিবহন খাতের শ্রমিক ও হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের টিকা দেওয়া হবে।

অধিদপ্তরের অন্য অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আহমেদুল কবীর বলেন, এখন দৈনিক ২৫০ টন অক্সিজেন উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ