শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

যে ফলাফলই হোক না কেন মেনে নেব: আইভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, ‘সুষ্ঠু ভোট হলে আমার বিজয় সুনিশ্চিত। যে ফলাফল হোক না কেন মেনে নেব’।

ভোটে যেন কোনো ধরনের কারচুপি কিংবা সহিংসতা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের দেওভোগ শিশুবাগ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এসব কথা বলেন।

আইভী বলেন, অবশ্যই জয়ী হব। এখনও পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। সবাইকে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার অনুরোধ রইল।

এর আগে বেলা পৌনে ১১ টার দিকে কেন্দ্রে ভোট দিতে আসেন নৌকার এই প্রার্থী। এ সময় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নেতাকর্মী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। ভিড় ঠেলে তিনি কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিকে ভোট শুরুর পরপরই কেন্দ্রে গিয়ে ভোট দেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী তৈমুর আলম খন্দকার। নির্বাচনে মেয়র পদে হাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। সকাল ৮টা ২৫ মিনিটে নগরীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ