রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

বিদায় বেলায় একটা সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চাই: মাহবুব তালুকদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভোট নিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ভোট যত বেশি পড়বে তত ভালো নির্বাচন হবে, বিদায় বেলায় একটা সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চাই।

রোববার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার পর আদর্শ স্কুল কেন্দ্রে আসেন মাহবুব তালুকদার।

সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ভোট যত বেশি পড়বে আমি তত বেশি খুশি হব। আমাদের বিদায় বেলায় আমি একটা ভালো নির্বাচন দেখতে চাই। এ জন্য আমি এখানে এসেছি।

ভোটের পরিবেশ কেমন, এমন প্রশ্নে মাহবুব তালুকদার বলেন, এখন আমি কিছু বলব না। ৪টার পর মন্তব্য করব।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ রোববার সকাল ৮টায় শুরু হয়েছে। এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন বিএনপির বিভিন্ন পদ থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ওয়ার্ডে এবং নয়টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ১৮৭টি ভোটকেন্দ্রে এই ভোট শুরু হয়েছে। ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ