রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

‘নাসিকের ভোট উৎসব নষ্ট করলে কোনো ছাড় নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউ যেন নারায়ণগঞ্জের উৎসবমূখর নির্বাচনকে অশান্ত করতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্তক রয়েছে। কেউ যেন নির্বাচনের উৎসব, আমেজ নষ্ট করার চেষ্টা না করে। যদি করে তাহলে কোনো ছাড় দেয়া হবে না।

শনিবার সকালে নারায়ণগঞ্জ সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তার সাথে ছিলেন নাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মাহফুজা বেগম।

এসপি বলেন, যাদের বয়স ১৮ বছরের বেশি তারা যেন জাতীয় পরিচয়পত্র নিয়ে বের হয়। কোনো বহিরাগতকে আমরা নারায়ণগঞ্জে প্রবেশ করতে দিবো না।

তিনি বলেন, ‘ভোট কেন্দ্রে কিংবা ভোট কেন্দ্রের বাইরে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না।’ ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্র আসার আহবান জানিয়ে পুলিশ সুপার বলেন, ভোট সুষ্ঠু হবে। নির্বাচনে যেই জিতুক না কেন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সমাপ্ত হবে। কোনো বাঁধা বিপত্তি এলে কঠোর হস্তে দমন করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ