শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর   আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার পাচ্ছেন ৭৫ জন ‘শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা ও আগ্রহ চিহ্নিত করে সামনে এগোতে হবে’ বিহারে আলেমদের সেমিনার, ফিকহি ঐতিহ্য সংরক্ষণে ১০ প্রস্তাব আল্লাহর ওলিদের অসম্মানের পরিণতি কত ভয়াবহ! হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৩১৪ দক্ষিণ কোরিয়ার মুসলিম নেতার সঙ্গে মাওলানা অলিউল্লাহ এমপির সৌজন্য সাক্ষাৎ বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল ৭ নভেম্বর  আলিগড়ে ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি, নাশরা নাইমের জয় আ.লীগের গায়ে আলেম-ওলামার রক্তের দাগ, রাজনীতিতে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আফগান জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পাক প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে মানবিক সংকট এড়াতে দেশটির জনগনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার আফগানিস্তান বিষয়ক পাকিস্তানের শীর্ষ কমিটির বৈঠকে এই প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন তিনি।

ইমরান খান বলেন, মানবিক সংকট এড়াতে আফগান জনগণকে তার সরকার সর্বাত্মক সহায়তা দেবে।

বৈঠকে আফগানিস্তানে ত্রাণ সহযোগিতার জন্য আন্তর্জাতিক সমাজের কাছে জাতিসঙ্ঘের আহ্বানকে স্বাগত জানান তিনি।

ইমরান খান বৈঠকে বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও আফগানিস্তানের মানবিক সংকট এড়ানোর জন্য বিশেষ করে চিকিৎসা, তথ্য-প্রযুক্তি, অর্থ ও একাউন্টিং খাতে উন্নত এবং প্রশিক্ষিত জনশক্তি রপ্তানি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

সূত্র: পার্সটুডে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ