শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

স্মৃতিকাতর ফারুকী বললেন, ‘মসজিদ আমাদের একটা বড় সাংস্কৃতিক প্রতিষ্ঠান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ঘর আলো করে জন্ম নিয়েছে কন্যা সন্তান। সন্তানের আকিকার জন্য একটি মিলাদের আয়োজন করা হয় স্থানীয় মসজিদে। দীর্ঘদিন পর শৈশবের স্মৃতিবিজড়িত মসজিদে মে গিয়ে স্মৃতিকাতর হয়ে ওঠেন ফারুকী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারুকী লিখেন, ‘আমরা যারা মহল্লায় বড় হইছি, আমাদের কাছে মহল্লার মসজিদ একটা বড় সাংস্কৃতিক প্রতিষ্ঠান! নামাজ ছাড়াও, বিচার আচার সহ আরও অনেক সামাজিক বিষয় আশয়ে এই প্রতিষ্ঠান আমাদের শৈশবের সাথে জড়ায়ে আছে। আমাদের মহল্লার মসজিদের নাম নুরানী মসজিদ। রীতি অনুযায়ী আব্বা আমাদের মেয়ের আকিকার জন্য মিলাদের আয়োজন করেন নুরানী মসজিদে। মসজিদে গিয়ে দেখি সামনের সারিতে পরিচিত মুরুব্বীরা কেউই নেই। জানতে পারি বেশির ভাগই পৃথিবী ছেড়ে চলে গেছেন।’

নিজের শৈশবের কথা তুলে ধরে ফারুকী লেখেন, ‘মসজিদের ভিতরে বসে এই দিক সেই দিক দেখতেছিলাম। মনে পড়লো এই মসজিদে জীবনে প্রথম গেছিলাম আব্বার হাত ধরে। আজকে এতো বছর পর গেলাম আবার। এবার উপলক্ষ্য আমাদের মেয়ের আকিকার মিলাদ। চোখ ভিজে আসতেছিল বারবার। এভাবেই হয়তো বৃত্ত পূর্ণ হয়, এভাবেই আমরা আমাদের অতীতে ফিরে যাই আমদের ভবিষ্যতের হাত ধরে।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ