শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আজ থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলছে বাস, ট্রেন ও লঞ্চ: বাড়েনি ভাড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিধিনিষেধের কারণে ভাড়া না বাড়িয়ে বাস ও ট্রেনের মতো লঞ্চও চলবে অর্ধেক যাত্রী নিয়ে। লঞ্চ মালিকদের বিদ্যমান ভাড়াতেই যাত্রী বহন করতে হবে।

বুধবার সন্ধ্যায় লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।

তিনি বলেন, মালিকদের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলেও তা নাকচ করে দেওয়া হয়েছে। লঞ্চ মালিকদের স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনসহ সংক্রমণ বাড়তে থাকায় আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে সারাদেশে বিধিনিষেধ জারি করেছে সরকার। গত সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। সর্বপ্রকার যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ