শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ: তথ্যমন্ত্রী বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে কাল বিকেএমের বিক্ষোভ ‘ভারতের মুসলিমদের কোরবানির স্বাধীনতায় বাধা ধর্মীয় অধিকারের লঙ্ঘন’ ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমা আদায় ভারতের পুশইন চেষ্টা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী: জমিয়ত রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের হামলা ৭৮টি ফ্লাইটে দেশে ফিরলেন ৩২ হাজার ৮৩২ হাজি রামাল্লায় ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা ডেঙ্গুর লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, জরিমানা ধরা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমা আদায়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দখলদার ইসরায়েলের কঠোর বিধিনিষেধ ও নিরাপত্তা বাধা অতিক্রম করে পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে প্রায় ৬৫ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন।

শুক্রবার (৫ জুন) স্থানীয় সময় ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসা প্রাঙ্গণে সমবেত হতে শুরু করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মুসল্লিদের উপস্থিতিতে মসজিদের চত্বর ও আঙিনা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

দীর্ঘদিন ধরেই পশ্চিম তীর ও গাজা উপত্যকার ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশের ওপর নানা ধরনের কড়াকড়ি আরোপ করে আসছে ইসরায়েল। বিশেষ করে গত তিন বছরে এসব বিধিনিষেধ আরও কঠোর হওয়ায় বহু ফিলিস্তিনি সরাসরি মসজিদে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে মুসলমানদের অন্যতম পবিত্র এই উপাসনালয়ে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।

এদিকে, ফিলিস্তিনবিরোধী অবস্থানের অভিযোগে আয়ারল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।

শুক্রবার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন জানান, দুই মন্ত্রীর বক্তব্য ও রাজনৈতিক অবস্থান ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের আকাঙ্ক্ষার ইঙ্গিত বহন করে। এ কারণেই তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ডাবলিন।

আয়ারল্যান্ডের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, বেন-গভির ও স্মোট্রিচ দেশটিতে প্রবেশের চেষ্টা করলে তাদের প্রবেশাধিকার না দেওয়ার নির্দেশ সংশ্লিষ্ট অভিবাসন কর্মকর্তাদের দেওয়া হয়েছে।

সম্প্রতি গাজামুখী মানবিক সহায়তা বহরে অংশ নেওয়া ফিলিস্তিনপন্থী কর্মীদের সঙ্গে আচরণ নিয়েও সমালোচনার মুখে পড়েছেন বেন-গভির। আটক কর্মীদের নিয়ে তার প্রকাশিত একটি ভিডিও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ