রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

আগামী রোববার যেসব এলাকায় ব্যাংক বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১৬ জানুয়ারি (রোববার) জাতীয় সংসদের ১৩৬ টাঙ্গাইল-৭ শূন্য আসন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও বিভিন্ন জেলার ৫টি পৌরসভার নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে এদিন সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা-উপশাখা বন্ধ থাকবে।

বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস)।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সংসদের ১৩৬ টাঙ্গাইল-৭ শূন্য আসন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং ৫টি পৌরসভার (চট্টগ্রাম জেলার বাঁশখালী, নোয়াখালী জেলার নোয়াখালী, যশোর জেলার ঝিকরগাছা, নাটোর জেলার নাটোর ও বাগাতিপাড়া) নির্বাচন উপলক্ষে ১৬ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোটের দিন নির্বাচনী এলাকাধীন যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সেসব স্থাপনায় ব্যাংকের কোন শাখা/উপশাখা থাকলে তা বন্ধ থাকবে।

একইসাথে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন আপনাদের ব্যাংকের শাখা-উপশাখাসমূহে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানের জন্য পরামর্শ দেওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ