রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর কুড়িল বিশ্বরোড ওভারব্রিজের নিচে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের পরনে একটি কালো রঙের বোরকা ছিল।

ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) সানু মং গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, কুড়িল বিশ্বরোড ওভারব্রিজের নিচে রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন ওই নারী। জামালপুরগামী কমিউটার ট্রেন তাকে এ সময় ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ