শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে কাল বিকেএমের বিক্ষোভ ‘ভারতের মুসলিমদের কোরবানির স্বাধীনতায় বাধা ধর্মীয় অধিকারের লঙ্ঘন’ ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমা আদায় ভারতের পুশইন চেষ্টা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী: জমিয়ত রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের হামলা ৭৮টি ফ্লাইটে দেশে ফিরলেন ৩২ হাজার ৮৩২ হাজি রামাল্লায় ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা ডেঙ্গুর লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, জরিমানা ধরা হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের রাডার স্টেশনে মার্কিন বাহিনীর হামলা

মির্জা ফখরুলের করোনা উপসর্গ, স্ত্রী আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিষয়টি  নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

শায়রুল কবির খান  বলেন, বিএনপি মহাসচিবের সহধর্মীনি করোনা আক্রান্ত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, মহাসচিবও আক্রান্ত হতে পারেন। তবে এখনো পর্যন্ত নিশ্চিত নয়।

মঙ্গলবার সকাল ৯টার দিকে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। কয়েকদিন ধরে হালকা ঠান্ডা জ্বরে ভুগছিলেন মির্জা ফখরুল। এ কারণেই করোনা পরীক্ষার নমুনা দেন তিনি। বর্তমানে তারা দুজনেই রাজধানীর উত্তরার বাসায় আইসোলেশনে রয়েছেন বলেও জানা গেছে।

বিএনপি মহাসচিব সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

২০২০ সালের মার্চ থেকে বাংলাদেশে করোনা শনাক্ত শুরু হলেও এ পর্যন্ত করোনায় আক্রান্ত হননি মির্জা ফখরুল। তবে এবারই তার স্ত্রী করোনায় আক্রান্ত হলেন এবং বিএনপি মহাসচিবের দেহে করোনার উপসর্গ পাওয়া গেছে। এর আগে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির অনেক কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা করোনায় আক্রান্ত হয়েছিলেন।,

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ