শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল

দেশে আরও ৯ জনের ওমিক্রন শনাক্ত, সবাই ঢাকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে আরও ৯ জনের শরীরে মহামারি করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও ছয়জন নারী। তারা সবাই ঢাকায় অবস্থান করছেন। ফলে এখন পর্যন্ত দেশে ৩০ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

সোমবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে, বাংলাদেশে ৮ জানুয়ারি একজনের, ৬ জানুয়ারি ১০ জনের, ৩১ ডিসেম্বর তিনজনের, ২৮ ডিসেম্বর সন্ধ্যায় একজন ও একই দিন রাতে তিনজনের এবং ২৭ ডিসেম্বর রাতে একজনের শরীরে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হওয়ার তথ্য জানায় জিআইএসএআইডি।

গত ১১ ডিসেম্বর দেশে সর্বপ্রথম জিম্বাবুয়েফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হয় বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে তারা চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ