রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা বয়সভেদে প্রতিদিন কত ঘণ্টা ঘুম প্রয়োজন সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

এবার মেঘনায় এমভি সুরভী-৯ লঞ্চে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুন লঞ্চে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন লঞ্চের কর্মীরা। শনিবার দিবাগত রাত ১২টার দিকে মতলব উত্তরের মোহনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিএ-এর চাঁদপুরের বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত ১২টার দিকে মতলব উত্তরের মোহনপুর এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চটির ইঞ্জিন রুমে আগুন লাগে। এ খবরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে লঞ্চের কর্মীদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

এমভি সুরভী-৯ নামের লঞ্চটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল জানিয়ে কায়সারুল ইসলাম বলেন, বর্তমানে লঞ্চটি মোহনপুর এলাকায় নোঙ্গর করে রাখা হয়েছে। যাত্রীরা নিরাপদে আছেন।

তবে ফের দুর্ঘটনার আশঙ্কা থেকে লঞ্চটি আপাতত বরিশাল যেতে দেওয়া হবে না। যাত্রীদের অন্য কোনো লঞ্চে করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলেও জানান বিআইডব্লিউটিএ-এর চাঁদপুরের বন্দর কর্মকর্তা।

এর আগে গত ২৩ ডিসেম্বর দিবাগত গভীর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে ব্যাপক সংখ্যক হতাহতের ঘটনা ঘটে। ওই লঞ্চেও ইঞ্জিন থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হন অনেকে। আগুন থেকে বাঁচতে নদীতে ঝাঁপিয়ে পড়ে আহত হন অনেকে। লঞ্চটিতে আগুন লাগার পরও সেটি তীরে না ভিড়ে অনেকক্ষণ চলে। এতে পুরো লঞ্চে আগুন ছড়িয়ে পড়ে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ