বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

১২ জানুয়ারি মৌলভীবাজারে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: আসছে ১২ জানুয়ারি বুধবার বিকেল ৩টা থেকে মৌলভীবাজারে মজলিসে সিরাজাম মুনিরা ও বন্ধু সংঘের উদ্যোগে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর সাবেক গভর্নর বোর্ড অব গভর্নরস আলহাজ মিছবাহুর রহমান চৌধুরীর সভাপতিত্বে মৌলভী বাজার সদরের ৬নং একটুনা ইউনিয়নের বড়কাপন চৌধুরী বাড়ি সম্মেলন মাঠে এ অনুষ্ঠান আয়োজিত হবে বলে জানা যায়।

এতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শাসছুল ইসলাম ও মৌলভীবাজার দারুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে তেলাওয়াত পরিবেশন করবেন শায়খ কারী ঈদি শাবান, তানজিয়া। শায়খ কারী আদম জুমআ, তানজিয়া। শায়খ কারী মুখতার আব্দুল আজিজ, মিশর। হাফেজ কারী সাইদুল ইসলাম আসাদ, হাফেজ কারী শহিদুল ইসলাম, হাফেজ কারী আব্দুল মালেক, কারী আবু রায়হানসহ দেশের শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখ। এছাড়া অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করবেন শেখ মুহাম্মদ এনাম।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ