রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা বয়সভেদে প্রতিদিন কত ঘণ্টা ঘুম প্রয়োজন সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

শৈলকুপায় নির্বাচনী দ্বন্দ্বে একজনকে হাতুড়িপেটা করে ও কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নির্বাচন নিয়ে বিরোধের জেরে একজনকে হাতুড়িপেটা করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলার বগুড়া ইউনিয়নের দলিলপুর মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

নিহতের নাম কল্লোল খন্দকার (৪০)। তিনি বগুড়া গ্রামের মৃত আকবর খন্দকারের ছেলে। এদিকে, নির্বাচনপূর্ব সহিংসতায় কৃষ্ণনগর গ্রামের আব্দুর রহিম নামে এক ব্যক্তি আজ রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় প্রাণ হারালো পাঁচজন।

নিহতের ভাই মিল্টন খন্দকার বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুলের সমর্থকরা দুপুরে কল্লোলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। মাঠে পেঁয়াজ লাগানোর সময় তার ওপর হামলা হয়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কল্লোল বগুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থক।

এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল বলেন, হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে। তদন্ত শেষে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ