রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা বয়সভেদে প্রতিদিন কত ঘণ্টা ঘুম প্রয়োজন সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

ভারতে পাচার হওয়া ২১ নারী-শিশু অবশেষে দেশে ফিরলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিভিন্ন সময়ে মানবপাচারের শিকার হয়ে ভারতে যাওয়ার পর আটক হওয়া ২১ নারী ও শিশুকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। শুক্রবার তারা দেশে প্রত্যাবাসন করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু পাচার রোধ বিষয়ক বিশেষ টাস্কফোর্সের সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী, তাদের দেশে আনা হয়েছে। এসব নারী ও শিশুকে আটক করার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফহোমে রাখা হয়েছিল।

প্রত্যাবাসন অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) ও সহকারী সচিব (কল্যাণ) এবং কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের একটি প্রতিনিধি দল, বিজিবি কর্তৃপক্ষ, স্থানীয় এনজিও কর্তৃপক্ষসহ ভারতের বিভিন্ন সরকারি সংস্থা ও বিএসএফ কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ রাজু জানান, শুক্রবার সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের হস্তান্তর করেছে।

২৮ জন ফেরত আসার কথা থাকলেও সাতজনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ায় তাদের ফেরত আনা সম্ভব হয়নি বলে রাজু জানান।

বাংলাদেশের পক্ষে তাদের গ্রহণ করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলীফ রেজা, বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান ও ইমিগ্রেশন ওসি মোহম্মদ রাজু।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ