রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

দেশে ২১ জন ওমিক্রন আক্রান্তের ১৪ জনই নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ২১ জন।

আজ শনিবার (৮ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) সূত্রে জানা গেছে ওমিক্রনে নতুন করে আরও একজন শনাক্ত হয়েছেন।

শনাক্ত হওয়া ওই ব্যক্তি ঢাকায় অবস্থান করছেন। তিনি একজন পুরুষ এবং তার বয়স ২২ বছর। তার নমুনা গত ২৮ ডিসেম্বর সংগ্রহ করা হয়।
বৈশ্বিক এই ডাটাবেজের তথ্য অনুয়ায়ী, দেশে এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত ২১ জনের মধ্যে ১৪ জনই নারী এবং বাকিরা পুরুষ।

জিআইএসএআইডি সূত্র জানায়, দেশে গত ১১ ডিসেম্বর প্রথম দুজন নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। গত ৬ জানুয়ারি দেশে ১০ জনের ওমিক্রন শনাক্তের খবর পাওয়া যায়।

৩১ ডিসেম্বর তিন জনের দেহে ওমিক্রন শনাক্ত হওয়ার খবর জানায় জিআইএসএআইডি। এরও আগে ২৮ ডিসেম্বর সন্ধ্যায় একজন এবং রাতে তিনজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়। আগের দিন ২৭ ডিসেম্বর রাতে আরও একজনের নমুনায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার তথ্য জানায় জিআইএসএআইডি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ