শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

তুরস্কের সঙ্গে চুক্তি বাতিল, চীন থেকে অ্যাটাক হেলিকপ্টার কিনবে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের কাছে ৩০টি অ্যাটাক হেলিকপ্টার বিক্রির চেষ্টা করছিল তুরস্ক। তবে এই চুক্তিটি থেকে সরে এসেছে পাকিস্তান। এর পরিবর্তে দেশটি চীন থেকে অ্যাটাক হেলিকপ্টার কিনবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

জানা যায়, প্রথমে হেলিকপ্টারগুলো ক্রয়ের জন্য তুরস্কের সঙ্গে ১.৫ বিলিয়ন ডলারের চুক্তি করেছিল পাকিস্তান। কিন্তু এই হেলিকপ্টারগুলোর ইঞ্জিন তৈরি হয় যুক্তরাষ্ট্রে। চুক্তির পর যুক্তরাষ্ট্র এই ইঞ্জিনের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে, যারই ফলশ্রুতিতে চুক্তি বাতিল করে পাকিস্তান।

বুধবার এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল বাবর ইফতিখার। তিনি সামরিক বাহিনীর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের মহাপরিচালক।

তিনি জানান, পাকিস্তান তুরস্কের সঙ্গে ওই চুক্তি থেকে সরে এসেছে। বর্তমানে এ নিয়ে চীনের সঙ্গে একটি চুক্তির জন্য দর কষাকষি চলছে। তিনি বলেন, আমরা আশা করছি চীন থেকে এখন আমরা কিছু হেলিকপ্টার কিনতে পারবো।

এদিকে ধারণা করা হচ্ছে, ইসলামাবাদ এখন জেড-১৯এমই মডেলের হেলিকপ্টার কেনার চেষ্টা করবে। এটি চীনা জে-১০ এর আপগ্রেডেড সংস্করণ। যদিও পাকিস্তানে পরীক্ষার সময় চীনা হেলিকপ্টারের ইঞ্জিন খারাপ পারফরমেন্স দেখিয়েছে। তবে এখন পাকিস্তানের কাছে আর কোনো বিকল্প নেই।

২০১৮ সালে তুরস্ক থেকে ৩০টি টি১২৯ অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ে সম্মত হয় পাকিস্তান। এই হেলিকপ্টারগুলোর ইঞ্জিন তৈরি করে এলএইচটিইসি। এটি একটি মার্কিন কোম্পানি। ফিলিপাইনের ক্ষেত্রে একই ধরণের ইঞ্জিন রপ্তানিতে অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে পাকিস্তানের ক্ষেত্রে তারা সেটি আটকে দেয়। ধারণা করা হয়, রাশিয়া থেকে এস-৪০০ ক্রয়ের কারণে তুরস্ককে শাস্তি দিতেই এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ