শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ওমিক্রন সংক্রমণের জেরে মক্কা-মদিনায় নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণের জেরে সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে ওমরাযাত্রী ও মুসল্লিদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধান বিষয়ক সংস্থা রিয়াসা শুয়ুন আল-হারামাইন।

গতকাল শুক্রবার সংস্থাটির বরাত দিয়ে আরব সংবাদমাধ্যমে এই খবর জানানো হয়।

খবরে জানানো হয়, মসজিদুল হারামে ওমরাযাত্রীদের জন্য ৩৪টি রাস্তা নির্ধারণ করে দেয়া হয়েছে। প্রতিটি রাস্তায় নিরাপদ শারীরিক দূরত্ব পালন বিষয়ক নির্দেশনামূলক ব্যানার টাঙ্গানোর নির্দেশ দেয়া হয়েছে।

মসজিদুল হারামকে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক স্প্রের ব্যবহার দ্বিগুণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বিশেষ পবিত্র স্থানগুলোতে দিনে অন্তত দশবার স্প্রে করা হচ্ছে।

এছাড়াও, মসজিদুল হারামের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে সেখানে থাকা পবিত্র কোরআনের প্রতিলিপিগুলোও বিশেষ পদ্ধতিতে পরিচ্ছন্ন রাখা হয়।

অপরদিকে মদীনার মসজিদে নববীতে ভিড় কমাতে মুসল্লিদের ইবাদতের জন্য মসজিদের ছাদ খুলে দেয়া হয়েছে। রিয়াসা শুয়ুন আল-হারামাইনের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের স্কুলগুলো দশ দিনের ছুটি হওয়ায় মসজিদে নববীতে মুসল্লিদের সমাগম বেড়েছে। ভিড় কমিয়ে মুসল্লিদের ইবাদতের সুযোগ দেয়ার জন্য তাই মসজিদের ছাদ খোলার নির্দেশ দেয়া হয়েছে। সূত্র: জিও নিউজ ও ডেইলি জং

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ