শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আফগানদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব সম্প্রদায়কে মোল্লা বারাদারের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের জনগণকে সাহায্য করার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানালেন দেশটির প্রধানমন্ত্রীর প্রধান সহকারী মোল্লা আব্দুল গনি বারাদার।

তিনি বিভিন্ন বিদেশী দেশকে বলেছেন, আফগানিস্তানের রাজনীতি নিয়ে চিন্তা না করে দেশটির জনগণকে সহায়তা করার জন্য। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে তোলো নিউজ।

আফগানিস্তানের সরকারি গণমাধ্যম আরটিএতে প্রচারিত এক ভিডিও বার্তায় মোল্লা আব্দুল গনি বারাদার বলেন, আফগানিস্তানের জনগণ একটি ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। কারণ, একদিকে পশ্চিমা শক্তিগুলো আফগানিস্তানের ওপর বিভিন্ন কঠোর অবরোধ আরোপ করেছে, অপরদিকে বিগত ২০ বছরে (পশ্চিমা মদদপুষ্ট দুর্নীতিবাজ আফগান সরকার) দেশটিতে এমন কোনো অবকাঠামো নির্মাণ করেনি যাতে করে জনগণকে চাকরি দেয়া যায়। এসব কারণে এখন আফগানিস্তানের জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আফগানরা এখন নগদ টাকা, আশ্রয় ও খাদ্যের অভাবে ভুগছে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানের জনগণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন। এখনই আফগানদের জরুরি মানবিক সাহায্য দরকার।

মোল্লা আব্দুল গনি বারাদার আরো বলেন, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ দেশটির নাগরিকদের সকল দুর্ভোগ মোকাবেলা করতে প্রস্তুত। তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানের সকল মন্ত্রণালয় ও সরকারি বিভাগগুলোকে নির্দেশ দিয়েছে যেন দেশটির জনগণকে সাহায্য করা হয়। এ নির্দশনা এমন সময়ে দেয়া হয়েছে যখন আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের নাগরিকরা প্রবল তুষারপাত ও বন্যায় দুর্ভোগ পোহাচ্ছে।

এদিকে আফগান গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা হাফিজ মোহাম্মদ ইয়াকুব বলেছেন, কিছু আফগান প্রদেশে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার কারণে অনেক ব্যক্তি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওই অঞ্চলের ব্রিজগুলো ধ্বংস হয়েছে। ওই সব অঞ্চলের জনগণকে জরুরি সহায়তা দেয়া হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ