শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

কাজাখস্তানে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি চালানোর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাজাখস্তানে গণবিক্ষোভ সামাল দিতে প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ কোনো সতর্কীকরণ ছাড়াই সৈন্যদের গুলি চালানোর নির্দেশ দিয়েছেন।

টেলিভিশনে এক ভাষণে তিনি বলছেন, কাজাখস্তানের পরিস্থিতি মূলত নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু তার ভাষায়, সন্ত্রাসীদের দেখামাত্রই গুলি করা হবে। কাজাখস্তানে গত কয়েকদিন ধরে তীব্র সরকারবিরোধী বিক্ষোভ চলছে।

প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ বলেন, কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাটির ওপর ২০ হাজার গুণ্ডা হামলা চালিয়েছে।

যারা আত্মসমর্পণ করবে না, তাদের সবাইকে নির্মূল করার প্রতিশ্রুতি দেন তিনি। তবে সে দেশে সন্ত্রাস হয়েছে বলে তোকায়েভ যে দাবি করছেন, বিরোধীদলগুলো তা প্রত্যাখ্যান করেছে।

কাজাখস্তানের পরিস্থিতি মোকাবেলায় রাশিয়ার সৈন্য পাঠানোর জন্য তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানান।

একটি আঞ্চলিক চুক্তি অনুযায়ী কাজাখস্তানে রুশ সৈন্য মোতায়েন করা হয়েছে।

টেলিভিশনের ওই ভাষণে সঙ্কট সমাধানে বিক্ষোভকারীদের সাথে আলোচনা দাবিকে তোকায়েভ ‘হাস্যকর’ বলে বর্ণনা করেন।

‘খুনি ও অপরাধীদের সাথে আলোচনার কী আছে?" বলেন তিনি, ‘আমরা দেশী-বিদেশী সশস্ত্র অপরাধীদের মোকাবেলা করেছি। আরো স্পষ্ট করে বললে সন্ত্রাসীদের মোকাবেলা করেছি। তাই এদের আমরা ধ্বংস করবো। আর এটা হবে খুব শিগগিরই।’

হঠাৎ করে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ছয় দিন আগে এই বিক্ষোভ শুরু হলেও এখন কাজাখস্তানের কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে তা এক গণবিক্ষোভের রূপ নিয়েছে।

সূত্র : বিবিসি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ