শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

একদিনের সফরে ঢাকা আসছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। শনিবার সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সাথে সোলাইমান সয়লুর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় বেসামরিক নিরাপত্তা ও সন্ত্রাস দমনে সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হতে পারে।

সফরসূচি অনুযায়ী, শনিবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ বিমানে ঢাকা পৌঁছাবেন। এর পর তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং তুরস্ক সরকার পরিচালিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম দেখবেন। বিকালে ঢাকা ফিরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সাথে বৈঠক করবেন। রাতেই তিনি ঢাকা ছেড়ে যাবেন।

সাম্প্রতিক সময়ে তুরস্ক ও বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তুরস্ক বাণিজ্য বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রিতে আগ্রহী। এই আগ্রহের কথা একাধিকবার তারা বাংলাদেশকে জানিয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে। রোহিঙ্গাদের সহায়তায় তুরস্ক আরও কীভাবে যুক্ত হতে পারে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের ভূমিকার বিষয়টি আলোচনায় আসতে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ