শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’ মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি

রাসুল সা.-এর জীবনাদর্শ অনুসরণ না করে ওলি হওয়া যায় না: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চরমোনাইয়ের নমুনায় চট্টগ্রামের ফলোগ্রান্ড মাঠে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল  শুরু হয়েছে চরমোনাইয়ের পীর সাহেব হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে ।

আজ (৬ জানুয়ারি) বৃহস্পতিবার  বাদ জোহর শুরু হয়েছে এই মাহফিল।

উদ্বোধনী বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহপ্রদত্ত শরীয়ত ও রসুলের তরীকা অনুসরণ না করে অলী হওয়া যায় না। অনেকে মনে করেন, শুধু তসবিহ-তাহলিল ও পীর-মুরীদী করলেই মানুষ অলী হয়ে যাবেন। সমাজ, রাষ্ট্র, বাণিজ্যসহ সর্বক্ষেত্রে আল্লাহ ও তাঁর রাসূলের জীবনাদর্শ পুরোপুরি মানতে হবে।

চরমোনাইয়ের মাহফিলের উদ্দেশ্য সম্পর্কে পীর সাহেব চরমোনাই বলেন, চরমোনাই প্রচলিত কোনো দরবারি পীরপ্রথা নয়। নিঃসন্তান দম্পত্তিদের সন্তান লাভ, ছেলে-মেয়ের বিয়ে হয়ে যাওয়া, মামলা-মোকাদ্দমায় জয়লাভের উদ্দেশ্যে চরমোনাইয়ের তরীকায় এসে কোনো লাভ হবে না। এসব ক্ষমতা কোনো পীরের হাতে নেই।

তিনি বলেন, সব সমস্যার সমধান যার হতে, যিনি দাতা সেই মহান আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক করে দেওয়াই চরমোনাইয়ের মাহফিলের উদ্দেশ্য।

তিনি আরো বলেন, সমাজ, রাষ্ট্র ও বাণিজ্যসহ মানব-জীবনের প্রতিটি বিষয়ে ইসলাম সর্বোত্তম ও সুন্দর নীতি-আদর্শ উপহার দিয়েছেন। বৈরাগ্য, সন্ন্যাসব্রত ও শুধু তাসীবহ-তাহলীলে লিপ্ত থাকার নামই ধর্ম নয়, এটি ধর্মের অপব্যাখ্যা। শত্রুদের প্রপাগাণ্ডা ও ষড়যন্ত্রের শিকার হয়ে ইসলামকে খণ্ডিতভাবে উপস্থাপন করা হচ্ছে বলে পীর সাহেব সর্তক করেন।

এনটি