শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

পাটুরিয়ায় দীর্ঘ যানজট: নদী পারের অপেক্ষায় ৯ শতাধিক ট্রাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকা, ফেরি স্বল্পতা, যানবাহনের চাপ বৃদ্ধি ও নাব্য সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় বৃহস্পতিবার পাটুরিয়া ঘাট এলাকায় প্রায় ৯ শতাধিক ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।

ঘাট এলাকায় ফেরি পারাপারের অপেক্ষায় থাকা ট্রাকের দীর্ঘ সারি পাটুরিয়া-ঢাকা মহাসড়কের উথলী পর্যন্ত ৯ কিলোমিটার ও ঢাকা-আরিচা মহাসড়কের উথলীর মোড় পর্যন্ত ৩ কিলোমিটার বিস্তৃত হয়ে পড়ে। ফলে ফেরি পার হতে ট্রাক চালকদের ঘাট এলাকায় এসে ৪ থেকে ৫ দিন করে অপেক্ষায় থাকতে হচ্ছে।

জানা যায়, এ নৌ-রুটে চলাচলরত ১৮টি ফেরির মধ্যে আমানত শাহ ফেরিসহ ৪টি ফেরি বিকল থাকায় ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারপার করা হচ্ছে। এ নৌ-রুটে ফেরি স্বল্পতা ও নাব্য সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। এ ছাড়া, নদীতে পানি দ্রুত কমতে থাকায় ঘাটগুলো ওঠা-নামা করতে হচ্ছে। এ কারণেও ঘাটের সমস্যা দেখা দিয়েছে।

পাটুরিয়া ঘাট এলাকায় যানজট দেখা দেওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কোচ পারাপারের ব্যবস্থা নেয়। এ কারণে নদী পার হতে পণ্যবাহী ট্রাক চালকদের ৪ থেকে ৫ দিন অপেক্ষা করতে হচ্ছে ঘাটেই।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোশেনের (বিআইডব্লিউটিসি) আরিচা অফিসের নির্বাহী প্রকৌশলী রুবেলুজ্জামান জানান, এ নৌ-রুটে চলাচলরত ১৮টি ফেরির মধ্যে আমানত শাহসহ ৪টি ফেরি বিকল। ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, এ নৌ-রুটে বুধবার রাত সোয়া একটা থেকে বৃহস্পতিবার সকাল সোয়া ৮টা পর্যন্ত ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ফেরি স্বল্পতা ও গত প্রায় এক সপ্তাহ ধরে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ