শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত মার্কিন সামরিক ঘাঁটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশের মার্কিন সেনাঘাঁটি ‘আইন আল-আসাদ’ লক্ষ্য করে মুহুর্মুহু রকেট হামলার ঘটনা ঘটেছে।

বুধবার বিকালে আইন আল-আসাদ ঘাঁটিতে পাঁচটি রকেট ছোঁড়া হয়। ওই ঘাঁটিতে মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

রকেটগুলো মার্কিন ওই সামরিক ঘাঁটির কাছাকাছি আঘাত হেনেছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তবে রকেটগুলো ওই ঘাঁটির দিকে ছুটে গেলে সেখানকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘সি-র‍্যাম’ সক্রিয় হয়ে যায়।

জানা গেছে, এসব রকেট হামলায় কেউ হতাহত হয়নি। ইরাকি সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, আইন আল-আসাদে নিক্ষিপ্ত রকেটগুলো ছিল কাতিউশা শ্রেণির।

ইরাকের জনগণ যখন দেশটি থেকে অবশিষ্ট মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে সোচ্চার তখন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হল।

এর আগে গত মঙ্গলবার আইন আল-আসাদ ঘাঁটি লক্ষ্য করে কে বা কারা বিস্ফোরক-ভর্তি দু’টি ড্রোন পাঠায়। তবে ড্রোন দু’টিকে ইরাকি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে ভূপাতিত করে।

২০২০ সালের জানুয়ারি মাসে মার্কিন হামলায় জেনারেল সোলাইমানির হত্যার বদলা নিতে আইন আল-আসাদ ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ