রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

হল বন্ধের প্রতিবাদে মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বকশিবাজারে অবস্থিত সরকারি মাদরাসা-ই-আলিয়ার আবাসিক হল হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য বন্ধের প্রতিবাদে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ বুধবার (৫ জানুয়ারি) বেলা ১২টা থেকে মাদরাসার আল্লামা কাশগরী হলের সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রায় চার একর জমি নিয়ে নির্মিত সরকারি মাদরাসা-ই-আলিয়ার আবাসিক হল এবং ক্যাম্পাসের নাম মাত্র দুটো ভবন ছাড়া সব মাঠ এবং ভূমি এরই মধ্যে বেদখল হয়ে গেছে। সর্বশেষ হলের সীমানা প্রাচীরের মধ্যে অবস্থিত প্রধান হল সুপার এবং সহকারী হল সুপারের বাসভবন ভেঙে কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ভবন নির্মাণ করার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

এমনকি হল সুপারের বাসভবনের ওপর মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ব্যানার লাগানোর চেষ্টাও করা হয়েছে। শিক্ষার্থীরা এসব ঘটনার প্রতিবাদ করায় প্রশাসন তাদের ওপর চড়াও হয়েছে। নিজ ক্যাম্পাসে অন্য প্রতিষ্ঠানের ভবন নির্মাণে শিক্ষার্থীরা বাঁধা দেওয়ায় ফলশ্রুতিতে মাদরাসার হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে ও হল থেকে শিক্ষার্থীদের বের করে ভবন নির্মাণের কাজ শুরুর চেষ্টা করছেন তারা।

সরকারি মাদরাসা-ই-আলিয়ার ফাজিলের (অনার্স) শিক্ষার্থী নাইমুল ইসলাম বলেন, বর্তমানে এ মাদরাসায় প্রায় ১০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।

অথচ একটি বিশ্ববিদ্যালয়ের সমমান শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার পরও শিক্ষার্থীদের জন্য একটিমাত্র জরাজীর্ণ আবাসিক হল রয়েছে, যা মাত্র ৩৫০ জন শিক্ষার্থীর জন্য যথেষ্ট নয়। এছাড়া শরীরচর্চা কেন্দ্র, আধুনিক পাঠাগার, ছাত্রসংসদ কক্ষ, শিক্ষার্থীদের পাঠকক্ষ পর্যন্ত নেই। এমন জরাজীর্ণ অবস্থায় নিজ ক্যাম্পাসের উন্নয়ন না করে অন্য একটি প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করার ঘটনা অযৌক্তিক।

রাকিবুল ইসলাম বরকত নামের আরেক শিক্ষার্থী বলেন, যেখানে আলিয়া মাদরাসাই ভালো কোনো ভবন নেই এবং জায়গা স্বল্পতার রয়েছে সেখানে কি করে অন্য একটি প্রতিষ্ঠান ভবন নির্মাণ করে। প্রশাসন সম্পূর্ণ অযৌক্তিকভাবে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে এবং বিকেল চারটার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা হাল ছাড়বো না।

এর আগে বুধবার সকালে ক্যাম্পাসে সরকারি কাজে বাধা দেওয়া, অধ্যক্ষ-শিক্ষকদের অবরুদ্ধ করা, ক্যাম্পাসে সহিংস পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় সরকারি মাদরাসা-ই-আলিয়ার আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মাদরাসা কর্তৃপক্ষ। বুধবার বিকেল ৪টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়।

এবিষয়ে জানতে চাইলে সরকারি মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর রহমান বলেন, আমাদের বক্তব্য আমরা নোটিশে জানিয়ে দিয়েছি। এর বাইরে আমাদের কোনো বক্তব্য নেই। এ মুহূর্তে আমার বক্তব্য দেওয়ার এনার্জি নেই। আপনি কালকে আসেন'

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ