শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বিয়েতে ‘খতমে নবুওয়াত অঙ্গীকারনামা জরুরি’, পাকিস্তানে বিল পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিরুল ইসলাম লুকমান।। পাকিস্তানের খয়বর পাখতুনখোয়া প্রদেশের প্রাদেশিক এসেম্বলি রাজ্যের নাগরিকদের বিবাহের কাবিননামায় ‘খতমে নবুওয়াত আকিদায় বিশ্বাসী’ অঙ্গীকারনামা যুক্ত করার আইন পাস করেছে।

পাকিস্তানের গণমাধ্যম ডেইলি জং জানায়, মুসলিম লীগের (এন) প্রাদেশিক এসেম্বলি সদস্য জনাব ইখতিয়ার অলি ‘খতমে নবুওয়াত’ শপথনামার বিল সংসদে উত্থাপন করেন।

পরবর্তীতে এসেম্বলি সদস্যদের সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়। আবেদনে বলা হয়, ‘মুসলিম নারী-পুরুষের সাথে মুসলিম নামধারী ‘খতমে নবুওয়াত আকিদা’ অস্বীকারকারী কাফেরের বিবাহ বন্ধে এই হলফনামা অত্যন্ত জরুরি। মুসলিম পরিচয় স্পষ্ট করণার্থে বিবাহের কাবিননামায় এই হলফনামা যুক্ত করা অত্যাবশ্যক।’
সূত্র: জঙ্গ অনলাইন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ