শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

নাশকতার মামলায় মাওলানা মামুনুল হকের জামিন নামঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ‍ডেস্ক: একটি নাশকতার মামলার চার্জশিটভুক্ত আসামি হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা এ আদেশ দেন। একই সঙ্গে মামলায় আগামী ১৩ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। এদিন মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু কোনো সাক্ষী আদালতে উপস্থিত ছিলেন না।

২০১৫ সালের এ মামলায় মামুনুল হক এজাহার ও চার্জশিটভুক্ত আসামি। মামলায় মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এরপর মাওলানা মামুনুল হকের পক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. দেলোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

এদিন দুপুরে মাওলানা মামুনুল হকসহ অন্য আসামিদের আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে পুলিশের উপস্থিতিতে হাজতখানায় দুই ছেলে, ছোট ভাই ও বড় দুই বোনের সঙ্গে ২০ মিনিটের জন্য সাক্ষাতের অনুমতি দেন।

মামলার এজাহারে মাওলানা মামুনুল হক, বিএনপি নেতা নাঈম চৌধুরী, ইউসুফ মিয়া ও মাহাবুব আলমসহ আরও অজ্ঞাত ৪১ জনের নাম উল্লেখ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ