শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যু কিছুটা কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার নতুন ধরন ওমিক্রন বিশ্বের বিভিন্ন দেশে তাণ্ডব চালাচ্ছে। এ ভাইরাসের সংক্রমণ রোধে নেওয়া হয়েছে জরুরি পদক্ষেপ, বাড়ানো হচ্ছে টিকাকরণের হার। তবে গত কয়েক দিন বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যু বেড়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ২ হাজার ৯৫২ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৩ হাজার ৬১২ জন।

এর আগে রোববার (২ জানুয়ারি) বিশ্বে মারা গিয়েছিল ৩ হাজার ৮৭৫ জন। অন্যদিকে আক্রান্ত হয়েছিল ১১ লাখ ৮৭ হাজার ১২৫ জন। অর্থাৎ, গতকালের তুলনায় আজ আক্রান্ত ও মৃত্যু কিছুটা কমেছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৯ কোটি ৬ লাখ ৩২ হাজার ৯০১ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৬০ হাজার ৩১৭ জনে। আর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৪৫ লাখ ৩০ হাজার ৫৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ কোটি ৬১ লাখ ৪২ হাজার ১৭৫ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৪৭ হাজার ৪০৮ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৫৯০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮১ হাজার ৭৭০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২২ লাখ ৯৩ হাজার ২২৮ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৯ হাজার ১৭১ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ