রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ধ্বংসাত্মক আতশবাজি ও ফানুস উড়ানো নিষিদ্ধ করুন: আাল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইংরেজি নববর্ষ উদযাপন বা থার্টি ফার্স্ট নাইট নামে নজিরবিহীন আতশবাজি ফোটানো ও ফানুস উড়ানোর কারণে রাজধানীসহ সারা দেশে প্রায় ২০০ স্থানে আগুন লাগার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।

আজ রোববার এক বিবৃতিতে তিনি বলেন, আতশবাজির বিকট শব্দে মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এ ধরনের অন্যায় উল্লাস জনজীবনেও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। নাগরিকদের সুরক্ষা এবং অর্থ অপচয়ের রোধ করতে পটকা বা আতশবাজি ফোটানো বন্ধ করা খুবই জরুরী।

বর্ষবরণকে কেন্দ্র করে আতশবাজি ফোটানো ও ফানুস উড়ানোয় রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা চেয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর। অথচ এগুলো বন্ধের ব্যাপারে পুলিশ প্রশাসনের অসহায়ত্বের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন তিনি।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী আরো বলেন, বিধর্মীদের অনুসরণে বর্ষ বরণের নামে এধরনের অবৈধ উল্লাস, অর্থের অপচয় ও বেলাল্লাপনা ইসলাম কস্মিনকালেও সমর্থন করে না।

প্রত্যেক অভিভাবকের উচিত তাদের সন্তানদের এসব কর্মকান্ড থেকে বিরত রাখা। বিষয়টি জন গুরুত্বপূর্ন বিবেচনা করে আগামীতে যে কোন উপলক্ষে ইসলাম ও মানবতা বিরোধি এসব আতশবাজি ও ফানুস উড়ানোব ঘটনা আইন করে কঠোর হস্তে দমন করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ