শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ফের ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে দেশটির সেনাদের গুলিতে প্রাণ গেছে আরও এক ফিলিস্তিনির।

স্থানীয় সময় শুক্রবার (৩১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলি সৈন্যদের হামলায় প্রায়ই ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটছে ওই এলাকায়।

ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, পশ্চিম তীরের একটি বাসস্ট্যান্ডে ওই ব্যক্তি ছুরি নিয়ে তাদের সেনাদের ওপর হামলা চালানোর চেষ্টা করে। এদিকে, হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ওই ব্যক্তি তাদের সদস্য।

দেশটির সেনাবাহিনীর বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, ২০২১ সালে পশ্চিম তীরে ইসরায়েলিদের লক্ষ্য করে একশ হামলা চালানো হয়েছে। যা ২০২০ সালের তুলনায় ৬০টির বেশি।

এদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ওই ব্যক্তির নাম কারাওয়েত বানি হাসান। তিনি পশ্চিম তীরের একটি গ্রামের বাসিন্দা।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সরকার, পশ্চিম তীরে এক হাজার ৩৫৫টি বাড়ি নির্মাণের করছে। দুই হাজারের বেশি বাসিন্দা থাকবে নতুন ওই বসতিগুলোয়। গত আগস্টে পশ্চিম তীরে এসব বসতি নির্মাণের অনুমোদন দেয় ইসরায়েল সরকার।

১৯৬৭ সালে ৬ দিনের আরব-ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। এর পর থেকে বিভিন্ন দফায় সেখানে বসতি স্থাপন করেছে দেশটি। পশ্চিম তীরে বর্তমানে প্রায় ছয় লাখ ইসরায়েলি ইহুদির বাস। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটাকে অবৈধ বলে বিবেচনা করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ