রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

জাতীয় পার্টিতে চমক আসছে, বললেন বিদিশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীঘ্রই জাতীয় পার্টিতে আসছে নতুন চমক। সামনে জাতীয় পার্টিকে নেতৃত্ব দেবেন এরশাদপুত্র সাদ ও এরিক বলে জানান জাতীয় পার্টির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ।

আজ শনিবার সকালে রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট হাউসে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এদিকে সব জেলায় জাতীয় পার্টির কমিটি দেয়া সম্পন্ন হলেই ঢাকায় অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় সম্মেলন। শীঘ্রই ৬৪ জেলায় কমিটি দিয়ে জাতীয় পার্টি পুনর্গঠন করা হবে ভলেও জানান তিনি।

এসময় বিদিশা আরো বলেন, পিতার জায়গায় সাধারণত তার পুত্ররা বসে। কিন্তু জাতীয় পার্টিতে নেতৃত্ব দিচ্ছেন জিএম কাদের। এরই মধ্যে ৩০টি জেলায় নতুন করে কমিটি দেয়া হয়েছে। ৬৪ জেলায় কমিটি দিয়ে জাতীয় পার্টি পুনর্গঠন সম্পন্ন হলে ভবিষ্যতে তৃণমূল থেকে চেয়ারম্যান নির্বাচন করা হবে।

জি এম কাদেরের সমালোচনা করে বিদিশা বলেন, রওশন এরশাদ অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসাধীন। আর সেই সুযোগে জাতীয় পার্টি থেকে তাঁর নাম মুছে ফেলার জন্য বর্তমান চেয়ারম্যান পোস্টার থেকে রওশন এরশাদের ছবি সরিয়ে ফেলেছে।

এসময় বিদিশা আরো বলেন, আমরা আপনাদের নিয়ে মরহুম এরশাদের নীতি আদর্শের সেই দলকে পুনর্গঠন করতে চাই। যেখানে সকলে ভেদাভেদ ও ব্যক্তি স্বার্থ ভুলে দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ