রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ইংরেজি নববর্ষ উদযাপনে ওড়ানো ফানুসে রাজধানীর বিভিন্ন স্থানে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপনে আতশবাজি ও ফানুস ওড়াতে গিয়ে রাজধানীর অন্তত ১০টি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টায় ফায়ার সার্ভিস সদর দপ্তর কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করেন ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি জানান, রাজধানীর মাতুয়াইল, তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমণ্ডি, রায়েরবাগসহ মোট ১০টি বাসার ছাদ ও সড়কের তারে ফানুস থেকে আগ্নিকান্ডের সংবাদ পাওয়া গেছে। প্রত্যেকটি ঘটনাস্থলে আমাদের ইউনিট পাঠানো হয়েছে। আগুন লাগার স্থানগুলো তালিকাভুক্ত করা হচ্ছে। তালিকা সম্পন্ন করার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তিনি আরও বলেন, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাতুয়াইল কবরস্থানের পাশে একটি আবাসিক ভবনে প্রথম তারা আগ্নিকান্ডের খবর পান। শেষ খবর পাওয়া পর্যন্ত যাত্রাবাড়ীতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ