রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

শিক্ষার্থীদের ১৫ জানুয়ারির মধ্যে টিকা দেয়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১৫ জানুয়ারির মধ্যে ১২-১৮ বছরের শিক্ষার্থীদের করোনা প্রতিরোধক টিকা দেয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

জন্ম নিবন্ধন তথ্যের ভিত্তিতে সরকারি সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে। গতকাল বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বুধবারের এক সভায় শিক্ষার্থীদের টিকা দিতে নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়, সে আলোকে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে- জন্ম নিবন্ধন না থাকা বা ১৬ ডিজিটের নিবন্ধন নম্বর থাকাদের পুনরায় নিবন্ধন করতে হবে ৬ জানুয়ারির মধ্যে। বিষয়টি নিশ্চিত করবেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানেরা। ৭ জানুয়ারির মধ্যে টিকা নেয়ার যোগ্য শিক্ষার্থীদের প্রতিষ্ঠানভিত্তিক তালিকা পাঠাতে হবে সিভিল সার্জন অফিসে। এটি নিশ্চিত করবেন জেলা শিক্ষা অফিসার ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারেরা।

এ ছাড়া ৮-১৫ জানুয়ারির মধ্যে টিকাদানের নির্ধারিত দিনে শিক্ষার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠানে উপস্থিতির বিষয়টি প্রতিষ্ঠান প্রধানেরা নিশ্চিত করবেন। এক অফিস আদেশে সকল জেলা শিক্ষা কর্মকর্তা, থানা/উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের এই সিদ্ধান্ত বাস্তবায়নে নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

করোনাভাইরাসের সবশেষ এবং সবচেয়ে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ছে বিশ্বের ১২০টির বেশি দেশে। গত ১১ ডিসেম্বর প্রথমবার দুই নারী ক্রিকেটারের শরীরে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয় বাংলাদেশে। নতুন করে আরো চারজনের শরীরে ওমিক্রনের উপস্থিত ধরা পড়ায় দেশে মোট ৭ জন (বৃহস্পতিবার পর্যন্ত) আক্রন্ত হলো দক্ষিণ আফ্রিকার এই ভ্যারিয়েন্টে। এমন প্রেক্ষাপটে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি জোরদার করছে সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ