শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

নির্বাচন কমিশন বিষয়ে চরমোনাই পীরের সংবাদ সম্মেলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে রাষ্ট্রপতির সংলাপ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংবাদ সম্মেলন আগামীকাল শনিবার।

নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে রাষ্ট্রপতির সংলাপ বিষয়ে আগামীকাল ১ জানুয়ারি শনিবার দুপুর ১২টায় পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে (৫৫/বি, পুরানা পল্টন, ৩য় তলা, নোয়াখালী টাওয়ার) ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে রাষ্ট্রপতির সংলাপ বিষয়ে দলের বক্তব্য তুলে ধরে বক্তব্য রাখবেন দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।

এর আগে মঙ্গলবার সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে ছয়টি প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। নির্বাচন কমিশন আইন গঠনের বিষয়েও জোর দিয়েছে দলটি। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব প্রস্তাবের কথা বলেন তিনি।

এ সময় সংসদে রাজনীতিবিদ কমে গেছে জানিয়ে রাশেদ খান মেনন বলেন, রাজনীতিতে যে টাকার খেলা চলছে তা বন্ধ করতে শক্তিশালী নির্বাচন কমিশন প্রয়োজন। আমরা রাষ্ট্রপতিকে লিখিত প্রস্তাব দিয়েছি। রাষ্ট্রপতি আলোচনাকালে আমাদের জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন হওয়া উচিত। তিনি আইন প্রণয়নের ব্যাপারে ইতিবাচক। নতুন বছরে শুরুর অধিবেশনে আইন প্রণয়ন করা যেতে পারে। আইন করতে হবে, প্রয়োজনে একদিনেও আইন প্রণয়ন করা যায়।

সার্চ কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে কার্যকরী কমিটির পরামর্শ দিয়েছি। দুজন নারী সদস্য রাখার প্রস্তাব দিয়েছি।

উল্লেখ্য, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ১৪ই ফেব্রুয়ারি। পরদিন নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ