শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

হায়দরাবাদের একটি মসজিদে আশ্রয় মিলে অসহায় বৃদ্ধদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তীব্র শীত থেকে বাঁচতে হায়দরাবাদের একটি মসজিদে অসহায় বয়স্ক ব্যক্তিদের জন্য ৪০ বেডের আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। হেলপিং হেন্ড ফাউন্ডেশন নামের জনসেবামূলক প্রতিষ্ঠানের সহায়তায় হায়দরাবাদের রাজেন্দ্রনগরের এ মসজিদে এ ব্যবস্থা নেওয়া হয়।

গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) তা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা যায়, মসজিদের এ আশ্রয়কেন্দ্রে বিনা মূল্যে চিকিৎসকের পরামর্শ, নার্সিং সেবা, ফিজিওথেরাপি, ডায়েটিশিয়ান ও অ্যাম্বুল্যান্স পরিষেবা থাকবে।

এ ছাড়া সেখানে ৭০ শতাংশ বৃদ্ধদের স্বাস্থ্য ও পরিচর্যাসংক্রান্ত সেবা (জেরিয়াট্রিক) ও অন্য নিঃস্ব ব্যক্তিদের বিশেষ সেবা দেওয়া হবে। রোগীদের চিকিৎসা ও পরামর্শ দিতে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টও থাকবেন।

এ ছাড়া রোগীদের জন্য রান্নাঘর ও স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থাও আছে। তেলেঙ্গানা সরকারের সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা এ কে খান বলেন, ভারতে গড় আয়ু বৃদ্ধি ও পরিবার সংকুচিত হওয়ার পর পশ্চিমা দেশগুলোর মতো এখানেও বয়স্কসেবার গুরুত্ব বেড়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন প্রবীণদের সেবায় এগিয়ে আসছে দেখে ভালো লাগছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ