রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

সপ্তম ধাপের ইউপি ভোট ৭ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সপ্তম ধাপে দেশের আরও ১৩৮টি ইউনিয়ন পরিষদে আগামী ৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল বুধবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

তফসিল অনুযায়ী এসব ইউপিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৫ জানুয়ারি, আপিল দায়েরের শেষ তারিখ ১৮ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ২১ জানুয়ারির মধ্যে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ৭ ফেব্রুয়ারি।

এ ধাপে ২০ জেলার ২৪ উপজেলার ছয়টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

ইতোমধ্যে চার ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ৫ জানুয়ারি এবং ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট হবে আগামী ৩১ জানুয়ারি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ