রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

করোনায় আগের সব রেকর্ড ভেঙ্গে দিলো ফ্রান্স!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার নতুন ধরণ ওমিক্রনের দাপটে এবার ফ্রান্সে আগের সব রেকর্ড ভেঙে একদিনেই দুই লাখ ৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যান্য শহরের তুলনায় রাজধানী প্যারিসে সংক্রমণের হার বেশি।

বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের মতে, বিধিনিষেধ না মানার কারণে দ্রুত বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। স্থানীয়রা বলেন, ওমিক্রন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়াচ্ছে। আর বর্তমান পরিস্থিতিতে অবশ্যই আমরা ভীত সন্ত্রস্ত্র।

এছাড়া এই সংক্রমণ বাড়ার পেছনে সাধারণ মানুষও কম দায়ী নয় বলে মনে করেন স্থানীয়রা। তাদের মতে, অনেকে এখন উদাসীন। সরকারের দেওয়া বিধি-বিধান অনেক ক্ষেত্রেই অনেকে মানছেন না। গণপরিবহনসহ অনেক জায়গায় বিধি-বিধানের তোয়াক্কা করা হচ্ছে না।

একইসঙ্গে সরকারও একেক সময় একেক সিদ্ধান্ত নিচ্ছে। একবার মাস্ক বাধ্যতামূলক ছিল আরেকবার তুলে দেওয়া হলো। এখন আবার বাধ্যতামূলক করা হচ্ছে।

আর ছুটির সময় অনেকেই বিধি-বিধান মানছে না সে কারণেই ছড়িয়ে পড়ছে সংক্রমণ । সংক্রমণ ঠেকাতে দেশটির সরকার এখন চতুর্থ ডোজের দিকে যাচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ