রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

লঞ্চে আগুন: সুগন্ধায় ভেসে উঠল আরও এক মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি অভিযান-১০’ এ অগ্নিকাণ্ডের ঘটনায় সুগন্ধা নদী থেকে আরও একটি মরদেহ ভেসে উঠেছে।

উদ্ধার অভিযান থেকে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম জানান, লঞ্চঘাট এলাকার সুগন্ধা নদীর মাঝ নদীতে এ মরদেহ ভেসে উঠতে দেখা গেছে। মরদেহটি পোড়া লঞ্চের যাত্রী বলেই ধারণা করা হচ্ছে। মরদেহটি পুরুষের।

এর আগে সোমবার (২৭ ডিসেম্বর) সকালে ঝালকাঠির বিশখালী নদীর নাপিতের খাল এলাকা থেকে আনুমানিক ৩৫ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার হয়। এ নিয়ে নদী থেকে ভাসমান দুটি মরদেহ উদ্ধার হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত তিনটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযানে অগ্নিকাণ্ডে ৩৮ জনের মৃত্যু হয়। ঘটনার চুতর্থ ও পঞ্চম দিনে জনের মরদেহে নদী থেকে উদ্ধার হয়। প্রাণ বাঁচাতে নদীতে ঝাপ দিয়ে অনেক যাত্রী নিখোঁজ রয়েছে। ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটি ৫১ নিখোঁজ যাত্রীর তালিকা তৈরি করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ