শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা

গওহরডাঙ্গা মাদরাসার ৩দিনব্যাপী মাহফিল আগামীকাল থেকে শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদরাসার ৮৬তম ওয়াজ মাহফিল ও খাদেমুল ইসলাম ইজতেমা আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) অনুষ্ঠিত হবে।

আগামীকাল ২৯ ডিসেম্বর বুধবার ফজর বাদ আম বয়ান দিয়ে শুরু হবে। ১ জানুয়ারি ২০২২ শনিবার ফজর বাদ বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে।

তিনদিনব্যাপী মাহফিলে ইসলামের বিধি-বিধানের তালিম, জিকির-আজকার ও মুসল্লিদের ইবাদত-বন্দেগিতে এলাকা মুখরিত থাকবে। মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে দেশ-বিদেশের বিখ্যাত উলামায়ে কেরাম, পীর মাশায়েখরা ওয়াজ-নসিহত পেশ করবেন।

ছদর ছাহেব রহ. -এর পুত্র ও মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমিন মাহফিলের সভাপতিত্ব করবেন।

মাহফিলে আগত মুসল্লিদের নামাজসহ ইসলামের অন্যান্য বিধান বিশুদ্ধ পদ্ধতিতে শেখানোর কার্যক্রম হাতে নিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।

প্রতিবছরের মতো এবারও মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে খাদেমুল ইসলাম বাংলাদেশ ও তানজিমুল মুদাররিসিন বাংলাদেশের কর্মী সম্মেলন, বিকালে দাওরায়ে হাদিস, হিফজ বিভাগ সমাপ্তকারী উত্তীর্ণ ছাত্রদের সম্মানসূচক পাগড়ি ও সনদ প্রদান করা হবে। মাহফিল উপলক্ষে খাদেমুল ইসলাম ছাত্র শাখার উদ্যোগে আরবি ও বাংলা ভাষায় দেয়ালিকা প্রকাশ করা হবে।

ছদর ছাহেব রহ. পৌত্র মুফতি উসামা আমিন মাহফিলের সার্বিক কামিয়াবীর জন্য সকলের কাছে বিশেষ দোয়ার আবেদন জানিয়েছেন।

মাহফিলে ঢাকা, গোপালগঞ্জ, বাগেরহাট, পিরোজপুর, নড়াইল, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, খুলনা ও যশোর, সাতক্ষীরাসহ দেশের দূর-দুরান্তের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা অংশ নেন। মাহফিল উপলক্ষ করে টুঙ্গিপাড়া অন্যতম ধর্মীয় তীর্থভূমিতে পরিণত হয়। রাজনীতিবিদ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এই মাহফিলে অংশ নিয়ে থাকেন।

১৯৩৭ সালে ছদর সাহেব খ্যাত বিখ্যাত আলেম, মোজাহেদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ. মাদরাসাটির গোড়াপত্তন করেন। মাদ্রাসাটি দেশের দীনি শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। গওহরডাঙ্গা মাদরাসা প্রতিষ্ঠাকাল থেকে সমাজের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে আসছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ