শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বাস রুট রেশনালাইজেশন: পরীক্ষামূলক কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে দেশে প্রথমবারের মতো বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের পরীক্ষামূলক শুরু হয়েছে।

আজ রোববার রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বাস স্টপেজ থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে ঢাকার দুই মেয়রসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র মতে ঢাকার গণপরিবহণ ব্যবস্থাকে দু’টি ভাগ করেছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। এর মধ্যে একটি হলো আরবান ট্রান্সপোর্ট। আর ঢাকার আশপাশের জেলার বাসগুলোকে সাব-আরবান ট্রান্সপোর্ট হিসাবে চিহ্নিত করা হয়েছে।

আরও জানা যায়, ছয় কোম্পানির মাধ্যমে ছয় রঙের বাস দিয়ে সিটি সার্ভিস পরিচালনা করা হবে। আজ লাল-সবুজ রঙের পরিবহণ চালু করা হয়েছে। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত রুটে প্রাথমিকভাবে ৫০টি বাস দিয়ে বাস রুট রেশনালাইজেশনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হলো।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা শহরের বাইরে মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার বাস সার্ভিসকে সাব-আরবান ট্রান্সপোর্ট চিহ্নিত করা হয়েছে। তিনটি মাদার কোম্পানির মাধ্যমে এসব জেলার সার্ভিসকে পরিচালনা করা হবে।

আন্তঃজেলার সব বাস ঢাকার বাইরে চারটি টার্মিনালে থামবে। সেখান থেকে সাব-আরবান ট্রান্সপোর্টের মাধ্যমে ঢাকায় প্রবেশ করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ